ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • বরিশাল বিভাগে ৩ লক্ষ ৭ হাজার ১২৪ জেলে পাবেন ভিজিএফের চাল

    বরিশাল বিভাগে ৩ লক্ষ ৭ হাজার ১২৪ জেলে পাবেন ভিজিএফের চাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে বরিশাল বিভাগের জেলেদের চাল দেবে সরকার। বিভাগের ৬ জেলায় ৩ লক্ষ ৭ হাজার ১২৪ জেলেকে সহায়তা দেয়ার কথা বলেছে মৎস্য অধিদপ্তর। মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে আগামীকাল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। 

    সরকারি এ নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

    নিষেধাজ্ঞার এ সময়কে ঘিরে বিভাগের ছয় জেলার জেলে পরিবারের জন্য ৬ হাজার ৯৪২.৪৮ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তর। ফলে প্রতি পরিবার ২০ কেজি করে চাল পাবে।

    মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলায় ‍ইলিশ মাছ আহরণ করে ‍এমন জেলের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ১১৯ জন। ‍এছাড়া জাটকা মাছ আহরণ করে ‍এমন জেলের সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৮৯৯ জন। ‍এই ৬ লক্ষ ৮৬ হাজার ১৮ জন জেলের মধ্যে ৩ লক্ষ ৭ হাজার ১২৪ জেলে পরিবার পাবে ‍এই সহায়তা। এদিকে বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৫১ হাজার ৭০০ জেলে পরিবারকে ১ হাজার ৩৪ মেট্রিক টন, পিরোজপুর জেলায় ১৭ হাজার ৭০০ জেলে পরিবারকে ৩৭৪ মেট্রিক টন, পটুয়াখালী জেলায় ৬৩ হাজার ৮০০ জেলে পরিবারকে এক হাজার ২৭৬ মেট্রিক টন, ভোলা জেলায় এক লাখ ৩২ হাজার জেলে পরিবারকে দুই হাজার ৬৪০ মেট্রিক টন, বরগুনা জেলায় ৩৭ হাজার ৭৪ জেলে পরিবারকে ৭৪১ মেট্রিক টন ও ঝালকাঠি জেলায় তিন হাজার ৮৫০ জেলে পরিবারের জন্য ৭৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।


    মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে। প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা এসব চাল উপজেলা মৎস্য অফিসের তালিকাভুক্ত জেলেদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেবেন। সরকারের নানা পদক্ষেপের কারণে গত কয়েক বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। ‍আমরা ‍এ ধারা অব্যাহত রাখতে চাই।

    উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে ১ হাজার ২৬ টি, অভিযান
    পরিচালনা করেছে ২ হাজার ৫০৫ টি, ‍আইন না মানায় মামলা করা হয় ১ হাজার ২৪৯টি, জেলে হাজতে প্রেরন করা হয় ১ হাজার ১৩৩ জনকে ‍এবং ‍জরিমানা করা হয় ২০ লক্ষ ৮২ হাজার টাকা। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ