ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নিষেধাজ্ঞা শুরুর শেষ মুহূর্তে বরিশালে ইলিশ কিনতে বাজারে ভিড়

    নিষেধাজ্ঞা শুরুর শেষ মুহূর্তে বরিশালে ইলিশ কিনতে বাজারে ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশের প্রজনন নিরাপদ করতে রবিবার মধ্যরাত থেকে ২২ দিন সারা দেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলায় নদ-নদী এবং সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয়।

    আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না বলে রবিবার শেষ দিন ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। বরিশালের পোর্ট রোড ইলিশ আড়তে ভিড় করেন হাজারো মানুষ। কিন্তু বাজারে ইলিশ সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বী। এ কারণে আশাভঙ্গ হচ্ছে তাদের।

    আড়তদাররা বলছেন, বাছাই করা ইলিশ ভারতে রফতানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে। নদীতেও তেমন ইলিশ আহরিত হচ্ছে না। নিষেধাজ্ঞা শুরুর শেষ সময়ে বাজারে ইলিশ ক্রেতাদের সমাগম স্বাভাবিক বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

    দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য বাজার পোর্ট রোড ইলিশ মোকাম সাধারণত সকাল ১০টার পর ফাঁকা হয়ে যায়। কিন্তু রবিবারের চিত্র ছিল ভিন্ন। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন ইলিশ কিনতে। দুপুরেও বাজারে ছিল হাজারো মানুষের ভিড়। দিনভর ছিল একই চিত্র।

    ক্রেতারা বলছেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। অতিথি আপ্যায়নসহ নানা প্রয়োজনে ইলিশ প্রয়োজন তাদের। এ কারণে বাজারে এসেছেন তারা। তবে ইলিশের আকাশচুম্বী দাম হওয়ায় নাখোশ তারা।

    মৎস্য বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশের তুলনায় ক্রেতার সমাগম বেশি। ক্রেতারা শেষ দিনে কম দামে ইলিশ কেনার আশায় বাজারে আসলেও চড়া দাম হওয়ায় ফিরে যাচ্ছেন অনেকে। কেউ আবার বেশি দাম দিয়েও কিনছেন পছন্দের ইলিশ।

    বাছাই করা ইলিশ ভারতে রফতানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন পোর্ট রোডের মৎস্য আড়তদার মো. জহির সিকদার।

    নিষেধাজ্ঞা শুরুর আগে বাজারে ক্রেতাদের এই ভিড় স্বাভাবিক বলে জানিয়েছেন বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস। তিনি বলেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। এ কারণে শেষ দিনে ক্রেতারা কম দামে ইলিশ কিনতে বাজারে ভিড় করছেন। আগামী ২৫ অক্টোবর রাত ১২টায় শেষ হবে নিষেধাজ্ঞার মেয়াদ। এরপর থেকে ফের বাজারে ইলিশ সরবরাহ স্বাভাবিক হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ