ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • পটুয়াখালীতে করোনায় এক ব্যক্তির মৃত্যু

    পটুয়াখালীতে করোনায় এক ব্যক্তির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীর দুমকিতে সৈয়দ মোজাম্মেল হক (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরও ১৯ জন আক্রান্ত হয়েছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।

    সিভিল সার্জন জানান, গত ১৫ এপ্রিল সৈয়দ মোজাম্মেল হক করোনা আক্রান্ত হয়ে দুমকি উপজেলার নিজ বাড়িতেই মারা যান। এর আগে ১৪ এপ্রিল অসুস্থ হলে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আইআরডিসিআর এর সোমবারের তথ্য অনুযায়ী মোজাম্মেল হক করোনা আক্রান্ত ছিলেন।

    পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এ পর্যন্ত ১৭০৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ