ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
  • বরিশালে কমছে করোনা শনাক্তের হার

    বরিশালে কমছে করোনা শনাক্তের হার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সবশেষ রিপোর্টে ৩.৫৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে আজ মঙ্গলবার সকাল চিকিৎসাধীন ছিলো ৩১ জন রোগী।

    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৫ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে।
    এর আগে গত সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন, রবিবার ৮ জন, শনিবার ৩ জন এবং শুক্রবার মৃত্যু হয়েছে ২ জনের।

    গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে রবিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এক হাজার ৪শ’ ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪শ’ ২৬ জনের করোনা ছিলো পজেটিভ।

    এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩.৫৯ ভাগ।

    এর আগে গত রবিবার শনাক্তের হার ছিলো ৪.৮১ ভাগ, শনিবার ৮.০৪ ভাগ, শুক্রবার ৬.৪৫ ভাগ, বৃহস্পতিবার ৪.৪৫ ভাগ, বুধবার ১.৭৮ ভাগ এবং গত মঙ্গলবার ১১.৭৬ ভাগ করোনা শনাক্ত হয় পিসিআর ল্যাবে।

    গত বছর ১৭ মার্চের পর থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ২শ’ ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ২ হাজার ৩শ’ ৪২ জনের করোনা পজেটিভ ছিলেন বলে পরিচালক কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ