ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • দূর্গোৎসব উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা

    দূর্গোৎসব উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সার্বজনীন দূর্গোৎসব উপলক্ষে জেলা উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের সকল সভাপতি সাধারণ সম্পাদক সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকল সদস্যদের সাথে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল মন্ডল, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপল বসু। দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততি সভায় ৭ উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ ও সকল উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ