ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • তালেবান নেতাদের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ

    তালেবান নেতাদের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গ্যাস। এ সময় তারা মানবিক সংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    যুক্তরাজ্যের পররাষ্ট্র অফিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের জন্য প্রধানমন্ত্রী জনসনের উচ্চ প্রতিনিধি সাইমন গ্যাস। তিনি কাবুলে তালেবান নেতা আমির খান মুত্তাকি, মোল্লা আবদুল গনি বারাদার ও আবদুল সালাম হানাফিসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    তাদের আলোচনার বিষয়বস্তু ছিল- মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাজ্য কীভাবে আফগানিস্তানকে সহায়তা করতে পারে, দেশটিকে সন্ত্রাসবাদের ভূমি হওয়া থেকে রক্ষা করা এবং যারা আফগান মাটি ছাড়তে চায়, তাদের নিরাপদে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা।


    এছাড়া সংখ্যালঘুদের চিকিৎসা এবং নারী ও মেয়েদের অধিকার ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র অফিস।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ