ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ধর্ষণ-হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর

    ধর্ষণ-হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার আলোচিত দুই গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারে তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

    কারা কর্তৃপক্ষ জানায়, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জোরগাছা হাজিরপাড়ায় ওই দুই গৃহবধূ হত্যার শিকার হন। পুলিশের তদন্তে হত্যার আগে গণধর্ষণের তথ্য উঠে আসে। পুলিশ এ ঘটনায় পাশের রায় লক্ষ্মীপুর গ্রামের আজিজ, মিন্টু, মহিউদ্দিন ও সুজন নামের চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালে আসামি মহিউদ্দিন মারা যান।

    পরে ২০০৭ সালের ২৬ জুলাই চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অন্য তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা আপিল করলে হাইকোর্ট নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন। এরপর আসামিরা সুপ্রিম কোর্টে গেলে আদালত আসামি সুজনকে খালাস দিয়ে আজিজ ও মিন্টুর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর রাষ্ট্রপতি বরাবর দুই আসামির মা আবেদন করলে তা মঞ্জুর না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৬ সেপ্টেম্বর ফাঁসি কার্যকর করতে যশোর কেন্দ্রীয় কারাগারকে নির্দেশনা দেয়। সেই অনুসারে গত রাতে ফাঁসি কার্যকর করা হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ