ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ট্রেনে উঠতে গিয়ে মাথা আলাদা হয়ে গেল যুবকের

    ট্রেনে উঠতে গিয়ে মাথা আলাদা হয়ে গেল যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনা পৌর শহরের কোর্ট স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া (২৮) জেলার মোহনগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী, মহুয়া লোকাল ট্রেনটি নেত্রকোনা কোর্ট স্টেশনে থামে। এ সময় যাত্রী উঠানামা করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে রুবেল মিয়া উঠতে যান। হঠাৎ পা পিছলে ফ্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে গেলে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই রুবেল মারা যান। পরে সংবাদ পেয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সুরুজ্জামান মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন।

    নেত্রকোনা বড় স্টেশনের মাস্টার মো. নাজমুল হক খান এই তথ্য নিশ্চিত করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ