ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র পরিচালক গ্রেফতার

    ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র পরিচালক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনলাইন টিকিটিং এজেন্সি ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র (www.24tkt.com) পরিচালক মো. রফিবুল হাসানকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার (৪ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

    আজাদ রহমান বলেন, রফিবুল হাসানের বিরুদ্ধে ৩ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন মো. মুসা মিয়া সাগর নামে এক ব্যক্তি। মামলায় আসামি হিসেবে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সিইও প্রদ্যোত বরণ চৌধুরী ও মো. রাকিবুল হাসান, পরিচালক (ফিন্যান্স) মো. আসাদুল ইসলাম, এম. মিজানুর রহমান সোহেল, রাজ্জাকের বোন মোসা. নাসরিন সুলতানার নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

    তিনি জানান, সোমবার চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারে পরস্পর যোগসাজশের মাধ্যমে আসামিরা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করেন বলে অভিযোগ আনা হয়। রাফিবুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    আজাদ রহমান আরও জানান, এর আগে ২০২১ সালের মে মাসে লাপাত্তা হয়ে যায় অনলাইন ট্রাভেল এজেন্সিটি। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মে মাসেই তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি জিডি করেন ২০ ভুক্তভোগী প্রবাসী। এছাড়াও আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম নামে এক ব্যক্তিও প্রতারণার অভিযোগে জিডি করেন।

    ২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু করে অনলাইন টিকিটিং এজেন্সি ২৪ টিকেট ডটকম (www.24tkt.com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা বিডি টুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান। বিডি টুরিস্টেরও একক মালিকানায় রয়েছেন মো. আব্দুর রাজ্জাক।

    প্রতিষ্ঠানটির সিইও প্রদ্যোতবরণ চৌধুরী গত ডিসেম্বরে চাকরি থেকে অব্যাহতি নিয়ে দুবাই চলে যান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ