ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • কুষ্টিয়ায় বৃদ্ধা বাক প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রেফতার ১

    কুষ্টিয়ায় বৃদ্ধা বাক প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের জগতি কৃষকপাড়ার ৫০ ঊর্ধ্ব এক বাকপ্রতিবন্ধী কে ধর্ষণের অভিযোগ উঠেছে । অভিযুক্ত বাপ্পি (২৭) একই এলাকার মণ্ডলপাড়া/গুচ্ছ গ্রামের ফরিদ আলী মন্ডল এর পুত্র ।

    এলাকাবাসী সুত্রে জানা যায়, ৩রা অক্টোবর রাত আনুমানিক তিনটার সময় লম্পট বাপ্পি পঞ্চাশোর্ধ বাক প্রতিবন্ধীর বাসায় গিয়ে ধর্ষণ করে । এলাকাবাসী আরো জানান, বাপ্পি এর আগেও এলাকার এমন আরো দুইটি ঘটনা ঘটিয়েছে । এদিকে বাকপ্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।


    এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৭ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পারভীন হাসান বলেন, বাপ্পি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে এর আগেও এলাকার মেয়েদের উত্যক্ত করার অভিযোগ আছে । আমি তার বিচার প্রত্যাশা করছি ।

    এই বিষয়ে ওই মহিলার ভাই বাদী হয়ে বুধবার (৬ অক্টোবর) কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় মামলা করেছেন । মামলা নং ৪ ।

    ঘটনার সত্যতা স্বীকার করে, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম জানান, এই বিষয়ে মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আমরা আসামিকে গ্রেফতার করেছি ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ