ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর
  • গৌরনদীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

    গৌরনদীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের  গৌরনদীতে রাব্বী হোসেন নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার দক্ষিন বিজয়পুর এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় ।

    নিহত রাব্বি ওই গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে। সে সরকারি গৌরনদী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

    থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।


    জানা যায় বুধবার সকালে উপজেলা পরিষদের কোলঘেষে প্রবাহিত পালরদী-মীররে হাট খালের পশ্চিম পাড়ে দক্ষিন বিজয়পুর এলাকার একটি গাছের ডালের সাথে গলায় রশি লাগানো অবস্থায় কলেজ ছাত্র রাব্বিকে ঝুলতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায় ।

     

    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাব্বী আত্মহত্যা করেছে। তরে এর কোন কারন এখনও জানা জায়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ