ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ওয়াসার এমডির কক্ষে বিষধর সাপ!

    ওয়াসার এমডির কক্ষে বিষধর সাপ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর প্রাণকেন্দ্র ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত কারওয়ানবাজার। আর এই কারওয়ানবাজার অবস্থিত ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়। এ কার্যালয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, পরিচালক আবুল কাশেম ও সচিব শারমিন হকের কক্ষ থেকে তিনটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

    জানা গেছে, ঢাকা ওয়াসার প্রধান কার্যালয় থেকে গত কয়েক দিনে তিনটি বিষধর সাপ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ওয়াসা ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উদ্ধারের পর সাপগুলোকে মেরে ফেলা হয়েছে।

    নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুসজ্জিত ও সুরক্ষিত এই ভবনে কিভাবে বিষধর সাপগুলো ঢুকেছে তা নিয়ে সুষ্পষ্টভাবে কেউ কিছু বলছেন না। তবে অনেকে মনে করছেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিষয়ে কিছু কর্মকর্তা-কর্মচারী অনেক দিন ধরেই ক্ষুব্ধ। তাদেরকেই সন্দেহ করছে কর্তৃপক্ষ।

    এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, ঢাকা ওয়াসা ভবন সুসজ্জিত ও সুরক্ষিত হওয়ার পরেও কারা সাপ ছাড়ল বা সাপ কিভাবে এসেছে, এ ব্যাপারে কিছু বুঝতে পারছি না। স্বাভাবিকভাবেও ঘটতে পারে। বিষয়টি নিয়ে জনসংযোগ বিভাগ কথা বলবে।

    ভবন থেকে তিনটি বিষধর সাপ উদ্ধারের বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান’কে কয়েক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ