ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • শীর্ষ মার্কিন ধনীদের তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প

      শীর্ষ মার্কিন ধনীদের তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। গত বছরের শেষে প্রেসিডেন্ট পদ হারালেন। রয়েছে ক্যাপিটালতাণ্ডবে উসকানির অভিযোগ। এবার ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত আমেরিকার ধনীতম ৪০০ ব্যক্তির তালিকাতেও ঠাঁই মেলেনি। ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এই তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প।

    গত বছরের তালিকাতেও তার নাম ছিল একেবারে নিচের দিকে। ৩৩৯ নম্বরে রাখা হয়েছিল ট্রাম্পকে। ফলে তালিকা থেকে একেবারে বাদ পড়ে যাওয়ার ইঙ্গিত তখন থেকেই ছিল বলে মনে করা হচ্ছে।

    কিন্তু হঠাৎ কেন এই অবস্থা ৭৫ বছরের রিয়েল এস্টেট মোঘলের? প্রেসিডেন্ট পদ হারানো সঙ্গে অবশ্য এর কোনো সম্পর্ক নেই। আসলে মহামারির সময় থেকেই তার সম্পত্তি একেবারেই ‘স্থবির’ হয়ে পড়ে। একই সমস্যা হয়েছিল অন্যান্য ব্যবসায়ীদেরও। কিন্তু তারা নিজেদের ব্যবসাকে অন্যদিকে স্থানান্তরিত করেছিলেন। সেই সুযোগ ছিল ট্রাম্পেরও সামনে। কিন্তু তেমন সিদ্ধান্ত নিতে পারেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সেই অদূরদর্শিতার পরিণামই এখন তাকে ভুগতে হচ্ছেই বলে মনে করা হচ্ছে।

    ফোর্বসের মতে, পাঁচ বছর আগে ডোনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে ভাল সুযোগ এসেছিল অন্য খাতে বিনিয়োগ করার। কিন্তু তিনি তা করেননি। পরে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার ফলে স্বার্থ সংঘাতজনিত বিষয়ে আরও সাবধানে পা ফেলতে হচ্ছিল তাকে। নিজের ‘স্থবির’ সম্পত্তি বেচতে নারাজ ট্রাম্পকে এর ফলে দুই বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়। আর তার ফলশ্রুতিই এবার মার্কিন মুলুকের ধনকুবেরদের তালিকায় ঠাঁই হলো না তার।

    উল্লেখ্য, কয়েকদিন আগেই টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্প। তার অভিযোগ, তালিবানকে রোজ টুইট করতে দেয়, কিন্তু আমাকে টুইট করতে দেয় না। আমার ওপরই যত নিষেধাজ্ঞা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ