ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

আমরা চাকুরী সুবাদে এখানে আসছি, এ সমাজ আপনাদের:বিএমপি কমিশনার

 আমরা চাকুরী সুবাদে এখানে আসছি, এ সমাজ আপনাদের:বিএমপি কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা চাকুরী সুবাদে এখানে আসছি, এ সমাজ আপনাদের, সমাজের সর্বস্তরের সুনাগরিকদের সহযোগিতায় আমরা সামাজিক ভারসাম্য রক্ষায় সমাজে বসবাসরত প্রতিটি পরিবারের দ্বারে দ্বারে গিয়ে শান্তি স্থাপন করে থাকি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর)  সকাল সারে ১০ টায় কাউনিয়া থানায়  "ওপেন হাউজ ডে " অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন এই ওপেন হাউজ ডে'তে কে সমাজপতি আর কে সাধারণ, কোন ভেদাভেদ নেই, প্রান্তিক মানুষের নিরাপত্তার চাহিদা পূরণ আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ।  

আপনার সন্তানকে আইনমান্যাকারী সুনাগরীক হিসেবে আমরা স্কুল ভিজিটিং প্রোগ্রাম, কমিউনিটি পুলিশিং -বিট পুলিং সভা কর্যক্রম, সচেতনতামূলক কার্যক্রমগুলো শুরু করেছি, সন্তানের গতিবিধি পর্যবেক্ষণে রাখুন। সকলের সজাগ আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে সমাজের যাবতীয় কুকর্মের বিষবাষ্প নিরাময় করে নিরাপদ মেট্রোপলিটন এলাকা উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. এনামুল হক,  উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক ট্রাফিক বিদ্যুৎ চন্দ্র দে, পুলিশ পরিদর্শক তদন্ত  মো. ছগির হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মো. ফজলুল করীম,  এয়ারপোর্ট  ও কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামীম সহ সুশীল সমাজের  প্রতিনিধি ।

উল্লেখ্য  প্রতিমাসের ৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।  পুলিশ কমিশনার সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে, জনসাধারনের কথা শুনেন। সাধারণ মানুষও  ওপেন হাউজ ডে'র দিন উপস্থিত থাকেন।

ওপেন হাউজ ডে'তে তিন ধরনের আবেদন  গুরুত্ব সহকারে শোনা হয় ; ভুক্তভোগীর কথা, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ  এমনকি কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি শুনে সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করা হয় ।

বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে প্রধান অতিথি ।   

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন