ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবসে সম্মাননা প্রদান

    পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবসে সম্মাননা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “ডিজিটাল সাম্যতা, সকল বয়সের প্রাপ্যতা” এই শ্লোগানে পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীন ও নবীন শ্রেষ্ঠ সন্তানদের মাঝে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে।

    বৃহষ্পতিবার সকালে টোনা ইউনিয়নের প্রবীণ সামাজিক কেন্দ্র মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজনে এ ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে টোনা ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন রিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি হাবিবুর রহমান, পুখরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত কবির, কলাখালী ইউনিয়ন প্রবীন কমিটির সদস্য মজিবুর রহমান প্রমুখ। এ সময় টোনা, দূর্গাপূর ও কলাখালী ইউনিয়নের ১৫ জন নবীন শ্রেষ্ঠ সন্তান ও ১৫ জন প্রবীণ এর মাঝে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ ১ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

    এর আগে মঙ্গলবার শারিকতলা ও শংকরপাশা ইউনিয়নের ১০ জন নবীন শ্রেষ্ঠ সন্তান ও ১০ জন প্রবীণ এর মাঝে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ ১ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ