ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বাকেরগঞ্জে মস‌জি‌দের পুকু‌রে ডু‌বে মাদ্রাসাছাত্রের মৃত্যু

    বাকেরগঞ্জে মস‌জি‌দের পুকু‌রে ডু‌বে মাদ্রাসাছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে মস‌জি‌দের পুকু‌রে গোসল করতে নে‌মে বায়‌জিদ (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

    শুক্রবার দুপু‌রে উপজেলার চরামদ্দি ইউনিয়নে মুগাখান মস‌জি‌দের পুকু‌রে ডু‌বে মৃত‌্যু হয় ওই কিশোরের।

    মৃত বায়‌জিদ দুধল ইউনিয়নের পেয়ারপুর গ্রামের আলম ফরাজির ছেলে। সে চরামদ্দি মুগাখান মাদরাসার ছাত্র ছিল।

    স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে চরামদ্দি ইউনিয়নের মুগাখান মসজিদের পুকুরে গোসল করতে গিয়েছিল বায়জিদ। এরপরে পুকুরে বায়জিদ তলিয়ে গেলে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

    চরামদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাউসল আলম লাল জানান, স্থানীয়রা খোঁজাখুঁজি করে বায়জিদকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পুকুর থেকে বায়জিদের মরদেহ উদ্ধার করে।

    পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ