ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • পিরোজপুরে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

     পিরোজপুরে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে মুজিবশতবর্ষ উপলক্ষে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

    পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মুহা. নজরুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, জেলা শ্রমিকলীগ সভাপতি মো. মজনু তালুকদার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী ফকির, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন সেখ।

    সার্বিক পরিচালনায় ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন গাজি, হুলারহাট বন্দর কমিটির সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদ মনা, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হাসানুল কবির ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর ফকির, হুলারহাট একাদশ এর টিম ম্যানেজার মো. জামাল হোসেন সেখ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. আল আমিন সেখ, দেওনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য মো. সাইদুল ইসলাম খান, হুলারহাট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. কামাল হোসেন সেখ, ক্রীড়ানুরাগী মো. বেলায়েত হোসেন খান, হুলারহাট বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক মো. মামুন খান।

    সার্বিক সহযোগিতায় ছিলেন হুলারহাট ফুটবল টিমের কোচ মোঃ রিপন হোসেন সেখ (লাল ভাই), ক্রীড়ানুরাগী মো. মিজানুর রহমান খান মিলন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত সিকদার মুন্না, ক্রীড়ানুরাগী মো. টুটুল সরকার। উদ্বোধনী খেলায় হুলারহাট একাদশ ৫-০ গোলে ভাই ভাই একাদশকে পরাজিত করে। এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করবে।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ