ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ 
  • আমতলীতে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

    আমতলীতে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ২’শ ৫০ গ্রাম গাজাসহ সবুজ হাওলাদার (২৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আমতলী পৌর শহরের বাসুগী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে।
    শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই আব্দুল হাই পৌর শহরের বাসুগী গ্রাম থেকে বিক্রিরত অবস্থায় সবুজ হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুই’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, দুই’শ ৫০ গ্রাম গাঁজাসহ সবুজ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ