ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ই-কমার্স প্রতারণা: আরজে নীরব রিমান্ডে

    ই-কমার্স প্রতারণা: আরজে নীরব রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতারণার মামলায় গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার মো. হুমায়ন কবির নীরব ওরফে আরজে নীরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শুক্রবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার রিমান্ডের এ আদেশ দেন।

    এ দিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই (নি.) রুহুল আমিন আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।  

    নীরবের পক্ষে তার আইনজীবী শামীম আহম্মেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে আইনজীবী বলেন, তিনি প্রতিষ্ঠানটির একজন কর্মচারী মাত্র। হয়রানি করতে তাকে মামলায় জড়ানো হয়েছে। আর গত ২ অক্টোবর তিনি প্রতিষ্ঠানটির এমডি বরাবর অব্যাহতির আবেদন দেন। কর্তৃপক্ষ দরখাস্ত গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। রিমান্ড আবেদন বাতিল করে তার জামিনের প্রার্থনা করছি।

    শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    শুক্রবার ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে আরজে নীরবকে গ্রেফতার করা হয়।

    পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী বৃহস্পতিবার (৭ অক্টোবর) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নীরবসহ ৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

    আরজে নীরব দেশের সুপরিচিত একজন রেডিও জকি। দীর্ঘ ১৫ বছর আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন তিনি। এখন তিনি সিটি এফএম রেডিওতে হেড অব প্রোগ্রাম হিসেবে কর্মরত বলে জানান তার আইনজীবী।

    গত ৩ অক্টোবর কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ