বরিশালে ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী যারা

বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (৯ অক্টোবর) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিম্নে দেওয়া হলো-
বরগুনা সদর উপজেলার এমবালিয়াতলীতে নাজমুল ইসলাম। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউপিতে কবির হোসেন, আউলিয়াপুরে হুমায়ুন কবির, মরিচবুনিয়াতে আসাদুল ইসলাম (আসাদ), মাদারবুনিয়াতে আমিনুল ইসলাম মাসুম, ছোটবিঘাইতে আলতাফ হোসাইন হাওলাদার, বদরপুরে তানজিন নাহার সোনিয়া, বড়বিঘাইতে ওয়াহিদুজ্জামান। বাউফল উপজেলার নওমালা ইউপিতে কামাল হোসেন, সূর্যমনিতে আনোয়ার হোসেন।
দশমিনা উপজেলার দশমিনা ইউপিতে ইকবাল মাহামুদ, বেতাগী সানকিপুরে মসিউর রহমান, কলাগাছিয়াতে দুলাল চৌধুরী, বকুলবাড়িয়াতে আবু জাফর খান, গজালিয়াতে খালিদুল ইসলাম, ডাকুয়াতে বিশ্বজিৎ রায়, গলাচিপাতে জাহাঙ্গীর হোসেন টুটু, পানপট্টিতে আবুল কালাম, চরকাজলে সাইদুর রহমান, চরবিশ্বাসে তোফাজ্জেল হোসাইন বাবুল।
ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউপিতে এ.কে.এম নাছির উদ্দিন, মেদুয়াতে মনজুর আলম, চরপাতায় কাজল ইসলাম তালুকদার, উত্তর জয়নগরে মো. বশির, দক্ষিণ জয়নগরে আলমগীর হাং, চরখলিফাতে শামীম হোসেন, ভবানীপুরে গোলাম নবী (নবু)।
বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউপিতে আহম্মদ শাহরিয়ার, শায়েস্তাবাদে আরিফুজ্জামান মুন্না, চরমোনাইয়ে নুরুল ইসলাম, চরকাউয়াতে মনিরুল ইসলাম, চাঁদপুরাতে হেলাল উদ্দীন খান, চন্দ্রমোহনে এস এম মতিউর রহমান। আগৈলঝাড়া উপজেলার রাজিহারে ইলিয়াস তালুকদার, বাকালে বিপুল দাস, বাগদাতে আমিনুল ইসলাম বাবুল, গৈলাতে শফিকুল হোসেন, রত্নপুরে গোলাম মোস্তফা সরদার। বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী আনোয়ার হেসেন মৃধা।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটে কামরুজ্জামান শাওন, পত্তাশীতে হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন, ইন্দুরকানীতে মোবারক আলী হাওলাদার। পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিকে শহীদুল ইসলাম, দূর্গাপুরে রামপ্রসাদ রায়, শংকরপাশাতে তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন। নাজিরপুর উপজেলার দীর্ঘাতে আশুতোষ বেপারী, শাখারীকাঠীতে শেখ আখতারুজজামান, শ্রীরামকাঠীতে উত্তম কুমার মৈত্র।
এসএম