ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • অস্থায়ী দমকা হাওয়া-বৃষ্টির আভাস

    অস্থায়ী দমকা হাওয়া-বৃষ্টির আভাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় কমেছে বৃষ্টিপাত। এ অবস্থায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশ মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

    আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন রোববার (১০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দমকা হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯ থেকে ১২ কিলোমিটার। এতে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

    সোমবার (১১ অক্টোবর) নাগাদ উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।  

    শনিবার (৯ অক্টোবর) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ৭২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাড়াশে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ