ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেদের মেয়ে জোছনা ।। মোহাম্মদ জসিম

    বেদের মেয়ে জোছনা ।। মোহাম্মদ জসিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    রাঙানো দরকার ছিলো। রঙ আনো। আবার বিরহ, বিষ্যুদবারে ফিকে আলোর মধ্যে চিঠি আঁকছে অলকানন্দা। মধ্যিখানের তিনটি সাদা রবিবার খালিহাতে ফিরে গেছে।

     

    প্রেম এক পরম্পরা/ ভিন্ন ক'টি সরবতের গ্লাস/ পরকীয়া বলে কিছু নেই...

     

         ঢেউ বুনেছে রসিক নাঙ

         পার ভেঙেছে মরা গাঙ

     

    বেদের মেয়ে জোছনা; ঢেউ ঢেউ জলে পা ডুবিয়ে ফাঁকানৌকায় দুলুনি খেলছে। স্তনডুমুরে কার ফুঁ-ফুৎকার বড় হচ্ছে তারিখে তারিখে।

     

         নাগর আমার সেয়ান বড়

         ঢেউ বিছিয়ে ঝাপিয়ে পড়ো

     

    পরশুটা যেমন তেমন, আনচান মন নিয়ে গতদিনের বৃষ্টি আমি কাটাতে পারিনি। মেঘ দেখলে জোড়ময়ূরী আঁচল খসিয়ে পেখম মেলে ক্যান, তুমি তার কি বুঝবা মাঝি!

     

         দোহাই লাগে নাগর গো

         পার করো এ সাগর গো...

    চাঁন্দের রঙ দেখে বুঝি আজ হাটবার; আলতা চুড়ি বাড়ি আসবে, গাঙ না ঘুমালে নাঙেরও ভয় কাটবে না।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ