ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ 
  • এক শিশুকে ধর্ষণের পর হত্যা, আরেক শিশুকে ধর্ষণের সময় গ্রেফতার

     এক শিশুকে ধর্ষণের পর হত্যা, আরেক শিশুকে ধর্ষণের সময় গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাঈম (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য পেয়ে শনিবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে নাইমকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতার নাঈম সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আবদুল জব্বার মিয়ার ছেলে। নাঈমের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় সে পলাতক ছিল।

    পুলিশ জানায়, শনিবার দুপুরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে স্থানীয় একটি স্কুলের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নাঈম। এ সময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় নাঈম। পরে সন্ধ্যায় স্থানীয়রা নাঈমকে আটক করে গণপিটুনি দিয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। এরপর আহত অবস্থায় নাঈমকে গ্রেফতার করে পুলিশ।

    পুলিশ আরও জানায়, গত ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পুরিন্দা এলাকায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নাঈমের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ ঘটনার পরপরই গা-ঢাকা দেয় নাঈম।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, দুপুরে কদমতলা এলাকার তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালিয়ে পালিয়ে যায় নাঈম। এরপর সন্ধ্যায় নাঈমকে আটক করে গণপিটুনি দিয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নাঈমকে গ্রেফতার করে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ