ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি’র প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

    ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি’র প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি’র দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ইন্দুরকানী উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়নে ইন্দুরকানী উপজেলা জেপি’র কো-চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার বাবুল, ২নং পত্তাশী ইউনিয়নে উপজেলা জেপি’র সদস্য সচিব মোঃ শাহীন হাওলাদার এবং ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নে উপজেলা জেপি’র আহবায়ক মোঃ আসাদুল কবির তালুকদার স্বপনকে জাতীয় পার্টি জেপি’র দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

    দলীয়সূত্রে জানাগেছে, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র আগামী ১৪ অক্টোবর বিকাল ৩ টায় ইন্দুরকানী উপজেলা জেপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় জেপির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

    অপর দিকে দীর্ঘ দিন ধরে ইন্দুরকানীতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও ১২৮, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপির চেষ্টায় বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যার ধারাবাহিকতা ধরে রাখতে জেপি মনোনীত প্রার্থীদের ভোট প্রদানের জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন জেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ