ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • তুরাগ নদে ট্রলারডুবি: মায়ের পর মেয়ের লাশও উদ্ধার

    তুরাগ নদে ট্রলারডুবি: মায়ের পর মেয়ের লাশও উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার গাবতলীসংলগ্ন তুরাগ নদে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী রূপায়ণ বেগমের (৩০) পর তার মেয়ের লাশও উদ্ধার করা হয়েছে।

    সোমবার বেলা ১১টার দিকে আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠে রূপায়ণ বেগমের লাশ। আর মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে তিন বছর বয়সি মেয়ে জেসমিনের লাশ উদ্ধার করে নৌপুলিশ। এ নিয়ে মোট সাতজনের লাশ উদ্ধার হলো।

    নৌপুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

    বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় আমিনবাজার কয়লার ঘাটের কাছে শনিবার সকালে ডুবে যায়।

    ট্রলারে থাকা ১০ জনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করলেও সাতজন নিখোঁজ ছিলেন।

    দুর্ঘটনার দিন পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে রূপায়ণ বেগমের ছেলে আরমান (৪), রূপায়ণের বোন শিউলি বেগম (২০) এবং শিউলির ছেলে ইমরানও (৩) ছিল ওই পাঁচজনের মধ্যে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ