ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বাবুগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে অমৃত গ্রুপ’র ডিএমডি ভানু লাল দে

 বাবুগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে অমৃত গ্রুপ’র ডিএমডি ভানু লাল দে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুর শ্রী শ্রী সার্বজনীণ দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন অমৃত গ্রুপের ডিএমডি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (বরিশাল,ঝালকাঠি,পটুয়াখালি) এর  সম্মানিত ট্রাস্টি ভানু লাল দে। সোমবার দুপুর ২টায় অমৃত পরিবারের পক্ষ থেকে তিনি মন্দির উন্নয়নের সার্বিক কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক নারয়ন চন্দ্র দে নারু , অমৃত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা  ফিরোজ সরদার, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র দে প্রমুখ। উল্লেখ্য মন্দিরটি স্থানীয়রা ২০১৬ সালে স্থাপন করেন। পরবর্তীতে অমৃত গ্রুপের অর্থায়নে মন্দিরটি উন্নয়নের মাধ্যমে দৃষ্টি নন্দন করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন