ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ

 ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইলেক্ট্রনিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল নীতিমালায় ‘ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইককে’ অন্তর্ভুক্ত করে লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার ব্যানারে সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমন, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, শ্রমিক নেতা মনির হাওলাদার, রুবেল হাওলাদার ও শহীদ মিয়া প্রমুখ।
বক্তারা ইলেক্ট্রনিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল নীতিমালায় ‘ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইককে’ অন্তর্ভুক্ত করে লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতারা।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন