ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বাবুগঞ্জে জাতীয় পার্টিতে যোগদান করলেন সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল

বাবুগঞ্জে জাতীয় পার্টিতে যোগদান করলেন সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু’র হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার।

সোমবার ১২টায় ঢাকার ৬৭নং নয়া-পল্টন সিটি হাট মার্কেটের ১১ তলায় ফারহান এ্যাসোসিয়েশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মী-সমার্থকদের নিয়ে যোগদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, কেন্দ্রীয় যুবসংহতির নেতা ফাইজুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা মো.হালিম হাওলাদার, বিশিষ্ট্য ব্যবসায়ী আবুল কালামসহ গনমান্য নেতৃবৃন্দ।

মোস্তফা কামাল সিকদার বলেন, আমি জাতীয় পার্টির আদর্শে অনুপ্রেণিত হয়ে এমপি গোলাম কিবরিয়ার হাতে ফুল দিয়ে যোগদান করেছি।

স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করছেন, আসন্ন ইউপি নির্বাচনে রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদারের জাতীয় পার্টিতে যোগদান রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলবে। তার যোগদানে উপজেলার সদর ইউনিয়ন রহমতপুরের নির্বাচনকে ঘিরে  সব রাজনৈতিক হিসাব- নিকাশ পাল্টে নতুন মেরুকরণ তৈরি হতে পারে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন