ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বরিশালে ভেজাল বিরোধী অভিযানে ৪২ হাজার টাকা জরিমানা

বরিশালে ভেজাল বিরোধী অভিযানে ৪২ হাজার টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্র এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বানারীপাড়া উপজেলায় ৯ প্রতিষ্ঠানকে  ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, অভিযানে পণ্যর মোড়ক ব্যবহার না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, মূল্যের তালিকা প্রদর্শন না করা, পরিমাপে কারচুপি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করায়  হাওলাদার স্টোরকে ১ হাজার টাকা, শাকিল স্টোরকে ৪ হাজার টাকা, মাসুম হক স্টোরকে ১ হাজার টাকা,  মেসার্স বালী এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মেসার্স রানী ব্রিকসকে ২০ হাজার টাকা, আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২ হাজার টাকা, অগ্রনী রাইস
প্রোপাইটরকে তিন হাজার টাকা, ভাই ভাই গোস্তের দোকানকে ১ হাজার টাকা এবং কর্ণফুলী বেকারি, প্রোপাইটর খোকনগণ’কে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন