ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

মেহেন্দিগঞ্জে বিদ্যুৎপৃষ্টে দুই বন্ধুর করুণ মৃত্যু

মেহেন্দিগঞ্জে বিদ্যুৎপৃষ্টে দুই বন্ধুর করুণ মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপু মৃধা (২৫) ও শাকিল মাঝি(২২) নাম দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামে রাত ৮টায় এ ঘটনা ঘটে।

উত্তর দাদপুর চর গ্রামের বাসিন্দা দেলোয়ার মীরার ছেলে এবং অপু মাঝি একই এলাকারা মাজেদ মাঝির ছেলে।


স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, ব্যাডমিন্টন খেলায় বিদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন