ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দুটি কিডনি বিকল, কলেজ ছাত্রী লাকী বাঁচতে চায়

    দুটি কিডনি বিকল, কলেজ ছাত্রী লাকী বাঁচতে চায়
    অসুস্থত কলেজ ছাত্রী লাকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেধাবী কলেজ ছাত্রী লাকী আক্তারের যে বয়সে শিক্ষায় মনযোগী হওয়ার পাশাপাশি নিজের জীবনকে সাজিয়ে নেওয়ার চিন্তায় সময় পার করার কথা। সেই বয়সেই ভাগ্যের নির্মম পরিহাসে তাকে গুণতে হচ্ছে মৃত্যুর প্রহর। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তাকে ছুটতে হচ্ছে একের পর এক হাসপাতালে।

    অসুস্থতার চার বছর ধরে চিকিৎসা সেবা করাতে গিয়ে লাকীর দারিদ্র পরিবার একেবারে নিঃস্ব হয়ে পরেছেন। তারপরেও বেঁচে থাকার ইচ্ছায় কলেজ ছাত্রী এবার প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা দিনমজুর বাবুল হাওলাদারের মেয়ে কলেজ ছাত্রী লাকী আক্তার।

    ২০১৭ সালে আগরপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন লাকী আক্তার। পরীক্ষার কয়েকদিন পূর্বে সে অসুস্থ হয়ে পরলে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসক তার দুটি কিডনি সমস্যা শনাক্ত করেন। পরবর্তীতে চিকিৎসার জন্য বরিশালে বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়ে কোন সুফল না পেয়ে চিকিৎসকের পরামর্শে তাকে (লাকী) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

    ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মাস চিকিৎসার পর চিকিৎসকরা লাকী আক্তারকে প্রতি সপ্তাহে তিনটি ডায়ালাইসিস করার পরামর্শ দিয়ে ঢাকার ধানমন্ডি ৬ নম্বর রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রতি সপ্তাহে তিনটি ডায়ালাইসিস এবং কিছু দিন পর পর বিভিন্ন টেস্ট করা, ওষুধ সেবন ও রক্তের যোগান দিতে গিয়ে দিনমজুর বাবুল হাওলাদার এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পরেছেন। প্রতি সপ্তাহে লাকী আক্তারের বি পজেটিভ এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়।

    মেধাবী ছাত্রী লাকী আক্তার বেঁচে থাকার সর্বশেষ স্বপ্ন হিসেবে তার অকেজো দুটি কিডনি প্রতিস্থাপন করে সুস্থ জীবনে ফিরে আসতে সমাজের বিত্তবান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন।
    সাহায্যের জন্য যোগাযোগ: ধানমন্ডি ক্রিচেন্ট রোড, বাসা নং ১৬/৫, ঢাকা-১২০৫। সরাসরি মোবাইল নম্বর: ০১৭৪২-০৩৫৫২১।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ