ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

    হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
    এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে মঙ্গলবার ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

    এরআগে বিকালে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

    নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। সে জন্য তাকে ভর্তি করানো হয়েছে।

    এছাড়া হাসপাতালটির পরিচালক ডা. আরিফ মাহমুদও বিএনপি চেয়ারপারসনকে ভর্তির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

    বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন।  এরপর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ছিলেন তিনি।  

    খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নেন।  হাসপাতাল ছাড়ার সময় তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী জানান, বিএনপি নেত্রী হাসপাতালে থাকলে আবারও সংক্রমিত হতে পারেন। এরপর থেকে বাসায় থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ