ছেলেসহ নিখোঁজ খাদিজা বেগমের খোঁজ মেলেনি ৬ দিনেও
1.jpg)
আমার মেয়ে খাদিজা বেগম (২২) ও নাতনী মিজানুর (৭) এর সন্ধান চাই। গত ৬দিন যাবৎ তাদের বিভিন্ন যায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। আত্মীয় স্বজন,থানা পুলিশ ও স্টেশনসহ কোথাও খুঁজে পাচ্ছি না তাদের। এমনই আকুতি জানিয়ে কান্না বিজরিত কন্ঠে বলছিলেন নিখোঁজ খাদিজা বেগম এর মা শিউলি বেগম।
বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের শ্রীনগর বাদলা গ্রামের দুলাল হোসেন খলিফার মেয়ে খাদিজা বেগম। প্রায় ৮ বছর আগে বরিশাল ২২নং ওয়ার্ডের জিয়া সড়কের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সাথে খাদিজার বিয়ে হয়। ৯মাস আগে স্বামী সুমন হাওলাদার স্ত্রী খাদিজা ও ছেলে মিজানুুর রহমানকে শ্বশুর-শাশুড়ির কাছে রেখে দুবাই চলে যান। গত ৭ অক্টোবর বিকালে বরিশালের স্বামীর বাড়ি থেকে খাদিজা বেগম ও তার ছেলে নিখোঁজ হন। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন খাদিজার বাবা দুলাল হোসেন খলিফা।
ঘটনার ৬দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান করতে না পেরে পাগল প্রায় নিখোঁজের বাবা-মা।
খাদিজার মা শিউলি বেগম আক্ষেপ করে বলেন, আমার মেয়েকে তার শাশুড়ি, ননদ, ভাসুরসহ শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘ দিন যাবৎ অত্যাচার করছে। স্বামী বিদেশ যাওয়ার আগে ওকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। এখন নিখোঁজের পর আমি খোঁজ নিতে গেলে উল্টো অপবাদ দেয়। খাদিজাকে খুঁজে পেতে শ্বশুর-শাশুড়ি কোন ধরনের চেষ্টা না চালিয়ে উল্টো দোষারোপ করছে।
এ অবস্থায় তিনি পুলিশ-প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে মেয়েকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন।
এমবি