হয়রানি থেকে বাঁচতে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন
পৈত্রিক সম্পত্তি থেকে উৎখাত করতে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে হামলা-মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হয়েছে। এমনকি প্রতিহিংসার কারণে ওই নেতার ছাগলের খামার পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাল মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাচিব রাজিব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২১ নয় ওয়ার্ডে মুসলিম গোরস্থান রোডের কাসেমিয়া মসজিদের উত্তর পাশে পন্ডিত আমাদের। সেখানে আমার পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নজরুল ইসলামের ৮ দশমিক ৬৮ শতাংশ জমি রয়েছে। ২০০৭ সালে নজরুল ইসলাম কানাডা চলে গেলে বড় মেয়ে চ্যানেল আই’র বরিশাল প্রতিনিধি শাহীনা আজমীন পাওয়ার অফ এ্যাটর্নি পান।
রাজিব বলে, শাহীনা আজমীন আপা নগরীর আগরপুর রোডে থাকেন। এছাড়া অন্য ভাই-বোনেরা ঢাকা এবং বিদেশে থাকেন। আমি ২১ নং ওয়ার্ডের বাড়িতে থাকি বিধায় স্থানীয় প্রতিবেশী আক্তারুজ্জামান আমাকে সেখান থেকে উৎখাতের চেষ্টা করছে। এর সাথে যুক্ত হয়েছে আমার ফুফাতো ভাই শাহরিয়ার সালাউদ্দিন সাদি। তারা আমাকে, আমার আব্বাসহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দায়ের করে আসছে।
তিনি বলেন, ‘তারা স্বীকার করেন, ওই বাড়িতে তারা কোন জমি পাবেন না। অথচ হয়রানি বন্ধ করেন না। কারণ হয়রানির শিকার হয়ে আমি বাড়ি ছেড়ে বিদেশ বা ঢাকা চলে গেলে জমি তারা দখলে নিতে পারবেন। এজন্য পরিকল্পিতভাবে হয়রানি করছেন। এতে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষকেও যুক্ত করে নিয়েছেন আক্তারুজ্জামন ও শাহরিয়ার সালাউদ্দিন সাদিরা।
সর্বশেষ গত ১০ অক্টোবর (রোববার) আমার বাড়িতে করা ছাগলের খামারের নিরাপত্তায় স্থাপন করা সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে দেয় তারা। কারণ জানতে চাইলে তিনি সন্ধ্যায় লাইন লাগিয়ে দিবেন বলে আশ্বস্ত করে। কিন্তু সন্ধ্যায় সিসি ক্যামেরার লাইন যুক্ত না করে উল্টো আমার ছাগলের খামারে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
শাহরিয়ার সাচিব রাজিব বলেন, ‘এর আগেও তারা আমাদের দেওয়াল ভেঙেছে। নানান ধরনের হুমকি দিচ্ছে। প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছে তারা সুষ্ঠু তদন্ত করবে। আমি চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সাথে আমাকে উৎখাতে পরিকল্পিতভাবে যে হয়রানি শুরু হয়েছে তা বন্ধ করা হোক
এমবি