ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি’র ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহড়ার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহসহ অন্যান্যরা।পরে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেনের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদান করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন