ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • নুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

    নুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন আজিজ মিসির নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এজাহার দেয়া হয়েছে। আমরা তা গ্রহণ করেছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

    আজিজ মিসির অভিযোগ করেছেন, নুর ব্যক্তিগত ফেজবুক আইডি থেকে লাইভে এসে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মুসলমান নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করেন।

    গত ১৪ এপ্রিল বিকালে ফেসবুক লাইভে এসে নূর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।’

    এর আগে একই অভিযোগে সোমবার বিকালে সিলেট কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ। এছাড়াও নুরের বিরুদ্ধে রবিবার ঢাকায়ও দুটি মামলা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ