ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • প্রস্তুতি ম্যাচে হার নিয়ে চিন্তিত নই: নান্নু

    প্রস্তুতি ম্যাচে হার নিয়ে চিন্তিত নই: নান্নু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মরুর বুকে টাইগাররা। নিচ্ছে প্রস্তুতি। খেলছে প্রস্তুতি ম্যাচও। তবে বিশ্বকাপ ভেন্যু আরব আমিরাতে শুরুটা তেমন ভালো হয়নি সৌম্য-লিটনদের। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার ৪ উইকেটে।

    বুধবার (১৩ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে কথা বলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

    প্রস্তুতি ম্যাচ নিয়ে প্রধান নির্বাচকের ভাবনাটা একটু ভিন্ন। জানান, ‘দেশের উইকেট ওমানের উইকেট খেলেছে আর আবুধাবির উইকেট তিনটা তিন রকম। আমরা ঘরের মাঠে প্রস্তুতি নিয়েছি অনেকদিন তাই এ মাঠগুলোর উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই ওমানে আমরা ১০ দিন আগেই গেছি। তাই ১৭ তারিখের আগে নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারব।’

    প্রস্তুতি ম্যাচে হার নিয়ে চিন্তিত কি-না এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘প্রস্তুতি ম্যাচে উত্থান-পতন থাকবেই। কারণ এই ম্যাচগুলোতে অনেক কিছু পরখ করা দেখা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবকিছু মিলে, সবাইকে মূল্যায়ন করা হয় আর কি। সবাই এখানে প্রিপেয়ার হচ্ছে। সেই হিসেবে সবাই ভালো একটা সুযোগ পেয়েছে। ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ খেলছে। সহসা কিন্তু এতগুলো ম্যাচ পাওয়া যায় না। তো নিজেদেরকে প্রস্তুত করার মতো দারুণ একটা সুযোগ পাওয়া গেছে।’

    বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবুধাবিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ