ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

গৌরনদীতে পূজা মন্ডপে নিরাপত্তায় কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

গৌরনদীতে পূজা মন্ডপে নিরাপত্তায় কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পূজা মন্ডপে নিরাপত্তায় কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ৮৫টি পুজা মন্ডপে আইন শৃংখলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষনিক কাজ করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও  কুইক রেসপন্স টিম।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন জানান, ১৩৮ জন আনসার সদস্যর সম্বনয়ে ৩টি কুইক রেসপন্স টিম ও ৯টি মোবাইল টিমের মাধ্যমে সশস্ত্র অবস্থায় ৫দিন ব্যাপী ২৪ ঘন্টা প্রতিটি পূজা মন্ডপে আইন শৃংখলা রক্ষায় সার্বক্ষনিক কাজ করছেন।  

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজায় প্রতিটি মন্ডপে তদারকি করছি, যাতে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না হয়।  

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন