ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

দূর্গাপূজা বাঙালির মহামিলন ও সম্প্রীতির উৎসব:পংকজ নাথ এমপি

দূর্গাপূজা বাঙালির মহামিলন ও সম্প্রীতির উৎসব:পংকজ নাথ এমপি
মেহেন্দিগঞ্জের বিভিন্ন দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য পংকজ নাথ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, দূর্গাপূজা বাঙালির মহামিলন ও সম্প্রীতির উৎসব। ধর্ম যার যার উৎসবের আমেজ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জের বিভিন্ন দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন । এসময় তিনি ধর্ম, বর্ণ, নির্বিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, মুশফিকুর রহমান নিউটন, হানিফ বুলবুল, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সামছুল বারী মনির, হারুন মোল্লা, শেখ শহিদুল ইসলাম, আবদুল কাদের ফরাজি, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, সাইফুল ইসলাম, মনির জমদ্দার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন