ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • স্ত্রীকে খুঁজে না পেয়ে স্বামীর আত্মহত্যা

    স্ত্রীকে খুঁজে না পেয়ে স্বামীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্ত্রী আঞ্জুর খোঁজ না পেয়ে স্বামী আলামিন (২৮) বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর মুগদার মান্ডা এলাকায়।পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।

    তার পরিবারের দাবি, গত দুদিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় স্বামী আলামিনের। ঝগড়ার পর রাগ করে স্ত্রী আঞ্জু বাসা থেকে বের হয়ে যান।

    আলামিন শরীয়তপুরের জাজিরা উপজেলার আবদুল মোতালেবের ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে মান্ডা হিরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আলামিন।

    আলামিনের ছোট ভাই নিরাপত্তাকর্মী মো. আলম জানান, গত দুদিন আগে পারিবারিক কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ জন্য ভাবি রাগ করে বাসা থেকে বের হয় যান।

    তিনি আরও জানান, বুধবার (১৩ অক্টোবর) দিনে ও রাতে তার ভাই আলামিন স্ত্রীকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন। ধারণা করা হচ্ছে, হয়তো স্ত্রীকে খুঁজে না পেয়ে আলামিন বাসায় বিষপান করে আত্মহত্যা করেছেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ