ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ব্রাজিলের রেফারিকে দুষলেন মেসি

    ব্রাজিলের রেফারিকে দুষলেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ বাছাইপর্বে বুয়েনস আইরেস মনুমেন্তাল স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।
    ঘরের মাঠে পেরুকে পেয়েও বড় জয় নিয়ে ম্যাচ শেষ করতে পারেননি আলবিসেলেস্তেরা। যেখানে একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলে উরুগুয়ের জালে ৪ গোল দিয়েছে, সেখানে ১-০ গোলে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে।

    অনেকের মতে, ৬৫তম মিনিটে ইয়োশিমার ইয়োতুন পেনাল্টি মিস না করলে ফল অন্য রকমও হতে পারত।

    কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বক্তব্য ভিন্ন। তার মতে, আরও বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত আর্জেন্টিনা। কিন্তু বাজে রেফারিংয়ের কারণে তা সম্ভব হয়নি। ম্যাচের ব্রাজিলিয়ান রেফারি সাম্পাইওর দিকে আঙুল তুললেন তিনি।

    মূলত একটি গোল পেলেও পেরুর জালে আর্জেন্টিনা বল জড়িয়েছে তিনবার। দুবারই বাতিল হয়েছে গোল। ক্রিশ্চিয়ান রোমেরো হেডে গোল করেছিলেন। তবে তিনি অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় সেটি। গোল করেছিলেন গুইদো রদ্রিগেজও। তার আগেই ফাউলের বাঁশি বাজান রেফারি।

    এ ছাড়া একটি পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দেওয়ায় ক্ষোভ জমেছে আর্জেন্টাইন ফুটবলারদের। লাওতারো মার্টিনেজকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টির আবেদন করে আর্জেন্টিনা। সেটি দেননি ব্রাজিলিয়ান রেফারি।

    বিষয়গুলো মন থেকে মেনে নিতে পারেননি লিওনেল মেসি। জয় পেলেও ম্যাচ শেষে ক্ষোভ উগড়ে দিলেন।

    ইনস্টাগ্রামে ম্যাচের একটি ছবি আপলোড করে সেখানে রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন মেসি।

    লিখেছেন, ‘কঠিন ম্যাচ, খেলাটা কঠিন ছিল। মাঠে অনেক বাতাস ছিল। পেরুর ফুটবলাররা গভীরে গিয়ে খেলেছেন, আমাদের জায়গা কম দিচ্ছিল। কিন্তু রেফারি যখনই দায়িত্বে থাকেন আমাদের ম্যাচে, তখনই এমন করেন। তিনি তার (ব্যক্তিগত)উদ্দেশ্যে কাজ করেছেন। কিন্তু যাই হোক, গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আর আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ