ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

    শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে পরীক্ষামূলক একটি ফেরি সফলভাবে যান পারাপার করলেও স্রোতের গতি বাড়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিসি। আবার এক সপ্তাহ পর পর্যবেক্ষণ টিম রুটটি পরিদর্শন করবে।

    বন্ধের ৪দিনের মাথায় পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ফেরি কুঞ্জলতা ৩৪টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। বাংলাবাজার ঘাটে যানবাহন পার করে পর্যবেক্ষকসহ ২২টি যানবাহন নিয়ে আবার শিমুলিয়া ঘাটে ফিরে আসে।

    পর্যবেক্ষক টিমে থাকা বিআইডাব্লিউটিসি পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জানিয়েছেন, পরীক্ষামূলক যানবাহন নিরাপদে ঘুরে আসলেও স্রোতের গতি কমে না আসায় চালু করা যাচ্ছে না ফেরি। তবে সাত দিন পর আবার চালুর চেষ্টা করা হবে। এখন দিনের বেলায় ৮৭ টি লঞ্চ ও ১০১টি স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে। গত সোমবার দুপুর থেকে পদ্মার স্রোতের গতি বাড়ায় দুর্ঘটনা এড়াতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি।

    এর আগে স্রোতে পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি। দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর সীমিতভাবে ফেরি সচল হলেও মাত্র ৭ দিন চালু থাকার পর একই কারণে ১১ অক্টোবর আবারও ফেরি বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ