ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • ১৫ দিনের মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে হবে: ডা. জাফরুল্লাহ

    ১৫ দিনের মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে হবে: ডা. জাফরুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় পূজামণ্ডপ ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় দোষীদের ১৫ দিনের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। তবে তিনি বলেন, নিরীহ কাউকে যেন শাস্তি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

    আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে যে পূজামণ্ডপটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেই মণ্ডপটি পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

    জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কুমিল্লার মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কেউ সূক্ষ্ম পরিকল্পনা করে মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে গেছে। পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা যেমন ন্যাক্কারজনক, তেমনই পুলিশের সামনে প্রতিমা ভাঙচুরের ঘটনাও দুঃখজনক।

    দেশের অন্যান্য সহিংসতার ঘটনায় বিচার না হওয়ায় বারবার এমন ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

    ক্ষতিগ্রস্ত মন্দিরের পরে দেশওয়ালীপট্টি, কাপড়িয়াপট্টি ও ঘোষগাঁও গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ