ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় কুসুম কুমারী দাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় কুসুম কুমারী দাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের দাশের বাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুসুম কুমারী দাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গৈলা দাশের বাড়িতে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্তের বাড়ির আঙিনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সাদেকুল আরেফিন।

এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন, ভাইস চ্যান্সেলর ড. সাদেকুল আরেফিন এর সহধর্মীনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. ইসরাত জাহান রূপা, বরিশাল জেলা পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহ জাহান, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম, বরিশাল শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশিষ দাশ গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর দাশ গুপ্ত অসিম, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আব্দুর রব হাওলাদার, আগৈলঝাড়া থানা পরিদর্শক মো, গোলাম ছরোয়ার প্রমুখ।

এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী চার শতাধিক শিশুকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরণ করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন