ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • স্বরুপকাঠীতে ক্রিস্টাল মেথ আইচ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    স্বরুপকাঠীতে ক্রিস্টাল মেথ আইচ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের স্বরুপকাঠীতে ক্রিস্টাল মেথ আইচ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (১৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয় ।

    আটককৃতরা হলেন কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে সুব্রত শিয়ালী (৩০) ও একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে বাবুল মীর (৫০)।

    স্বরুপকাঠী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন ।


    থানা সূত্রে জানা যায়, স্বরুপকাঠী উপজেলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই আল মামুনের নেতৃত্বে পুলিশ । এসময় তাদের দেহ তল্লাশী করে তাদের সঙ্গে থাকা ১ গ্রাম ক্রিস্টাল মেথ আইচ ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

    এ বিষয়ে স্বরুপকাঠী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসাইন জানান, উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এর আগেও কাউখালী থানায় মাদক মামলা আছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ