ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া-মোনাজাত

    খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া-মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেছে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা (উত্তর) বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ।

    জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আওয়াল, জাহিদুল ইসলাম সমীর, ইকবাল হোসেন শামীম, যুগ্ম সম্পাদক রবিউল আওয়াল শাহিন, নিজামুর রহমান নিজাম, বিপ্লব হাওলাদার, আকতারুজ্জামন সাব্বির, তাজবির চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

    অনুষ্ঠানে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও উত্তর জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ