ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বরিশালে লাল সবুজ সোসাইটির ইয়ুথ সামিট অনুষ্ঠিত

 বরিশালে লাল সবুজ সোসাইটির ইয়ুথ সামিট অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী ইয়ুথ সামিট উদ্বোধন করেন প্রধান অতিথি জসীম উদ্দীন হায়দার।

লাল সবুজ সোসাইটির কেন্দ্রিয় ভাইস প্রেসিডেন্ট জেরিন তাছনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান মিরন ও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুম মনির টিটু। অনুষ্ঠানে লাল সবুজ সোসাইটির সদস্যসহ শতাধিক ইয়ুথ অংশগ্রহণ করেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন