ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপের সেরা বোলার হবে সাকিব : স্কটল্যান্ড অধিনায়ক

    বিশ্বকাপের সেরা বোলার হবে সাকিব : স্কটল্যান্ড অধিনায়ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলার হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েৎজার। আগামীকাল রবিবার থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ক্রিকেটের তৃতীয় বৃহত্তম আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রথম দিনই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে কোয়েৎজারের দল স্কটল্যান্ড।

    বিশ্বকাপকে সামনে রেখে প্রতিদিনই ক্যাম্পেন কুল নামে একটি ভার্চুয়াল আড্ডা চলছে। আজ শনিবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা এবং ওমানের অধিনায়ক জিসান মাকসুদের সাথে যোগ দিয়েছিলেন কোয়েটজার। সাবেক আইরিশ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার নিল ও'ব্রায়েনের আয়োজনে অধিনায়করা অনুষ্ঠানে নিজেদের অভিমত তুলে ধরেন।

    এক পর্যায়ে উপস্থিত চার অধিনায়কের কাছে এই বিশ্বকাপে কে সেরা ব্যাটার এবং বোলার হতে চলেছে সেটি জানতে চান ও'ব্রায়ান। প্রথমে কোয়েৎজারের পালা এলে তিনি বলেন, বাবর আজমকে সম্ভাব্য সেরা ব্যাটার এবং সাকিব সেরা বোলার হতে যাচ্ছেন।কোয়েৎজার এটিও স্বীকার করেছেন, টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাকিব আল হাসানের মুখোমুখি হওয়া তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হবে।

    ওমানের অধিনায়কও ব্যাটার হিসেবে বাবরকে বেছে নেন। তবে কোন নির্দিষ্ট বোলারকে নির্বাচন করেননি তিনি। শ্রীলঙ্কার অধিনায়কের মতে, আসরের সেরা ব্যাটার হতে পারেন ভারতের রোহিত শর্মা। আর বোলার হিসেবে আফগানিস্তানের রশিদ খানকে বাছাই করেন তিনি। আর বাবর মনে করেন, সেরা ব্যাটার হবে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর সেরা বোলার হিসেবে সতীর্থ হাসান আলিকে নির্বাচন করেন তিনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ