ধর্মের লেবাসধারী কূপমন্ডুকের কোন ছাড় নেই: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রাপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ধর্মের লেবাসধারী কূপমন্ডুকের কোন ছাড় নেই, সর্বোচ্চ টিম স্প্রিরিট নিয়ে তাদের মোকাবেলা করতে হবে। রবিবার ( ১৭ অক্টোবর) সকাল সারে ৮ টায় বরিশাল পুলিশ লাইন্স মাস্টার প্যারেড পরিদর্শনকালে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা কাজ, কর্মে , সততায় তুলনামূলকপর্যায়ে অনেকটাই গ্রহণযোগ্য। নিয়মিত অনুশীলনের মাধ্যমে সুস্থ দেহে কর্তব্য পালন নিজ ও জনগণের লাভ।
বিএমপি পুলিশের সর্বস্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলায়আমরা প্রশংসনীয় ভূমিকা পাল করে থাকি। এমনকি বিগত পুজায় অত্যন্ত নিষ্ঠার সাথে, টিম স্প্রিরিট নিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয়ে দায়িত্ব পালন করায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি; যা সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ সহ গণমাধ্যমে প্রশংসিত হয়েছে। সামনের চ্যালেঞ্জগুলোও আন্তরিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে। কুমিল্লার ঘটনায় যেসকল দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে স্পষ্ট চক্রান্তে আমাদের হাজার বছরের সকল ঐতিহ্য অর্জনে কলঙ্ক রটাতে চেয়েছে, আইনশৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে, আমাদের উত্তেজিত করতে চেয়েছে, সে সকল ধর্মের লেবাসধারী কূপমন্ডুক, বদের কোন ছাড় নেই। আমাদের আরও সতর্ক থাকতে হবে এসকল ঘটনায় তথা এদেশকে পিছনে টেনে নেয়া দু'একজনই যথেষ্ট। এবিষয়ে মোকাবেলায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে, কেউ পার পাবেনা।
পুলিশ কমিশনার বলেন, এই জনপদকে নিরাপদ রাখতে আমাদের স্পেশাল করে নিয়োজিত করা হয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে সুস্থ রেখে, নিষ্ঠার সাথে জনগণের প্রত্যাশার নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কোন অনিয়ম ব্যত্তয়ে জড়িত হওয়ার সুযোগ নেই। কেউ জড়িত হলে যথারীতি আইনানুগ বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত প্যারেড অনুশীলনের মাধ্যমে শারীরিক কাঠামো ও সক্ষমতা ঠিক রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগণের নিরাপত্তার চাহিদা মেটাতে প্রশংসনীয় অবদান রাখা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক, উপ -পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন) মো. মোকতার হোসেন , উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মো. মনজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এইচকেআর