ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • দুই জেলার যোগাযোগের সেতুবন্ধন

    শীঘ্রই চালু হতে যাচ্ছে মঠবাড়িয়ার বড়মাছুয়া-রায়েন্দা ফেরী

    শীঘ্রই চালু হতে যাচ্ছে মঠবাড়িয়ার বড়মাছুয়া-রায়েন্দা ফেরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অপেক্ষার পালা শেষ। শীঘ্রই চালু হতে যাচ্ছে উপকূলীয় এলাকার বলেশ্বর নদীতে বড়মাছুয়া-রায়েন্দা ফেরী সার্ভিস। দুই জেলা পিরোজপুরের সাথে বাগেরহাট জেলার নদী পথে যোগাযোগের সহজ মাধ্যম এটি। দু’পাড়ে ফেরীর জন্য পন্টুন ও জেটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়। যে কোন সময় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে দুই জেলার সেতুবন্ধন ফেরীর শুভ উদ্বোধন। এ সেতুবন্ধনের জন্য যুগ-যুগ ধরে অপেক্ষায় ছিলো দু’পাড়ের মানুষ।

    এদিকে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে জেটি নির্মাণ ও সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।

    জানা গেছে, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি এবং বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের প্রয়াত সাংসদ ডাঃ মোজাম্মেল হক, বর্তমান সাংসদ এডভোকেট আমিরুল আলম মিলন ও সাবেক রেল সচিব মোফাজ্জেল হক মন্টুর ঐক্যান্তিক প্রচেষ্টায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষের অন্য রকম গুরুত্বপূর্ণ এ ফেরী সার্ভিস অনুমোদন পায়।

    গত ৬ জানুয়ারী ২০২১ রায়েন্দার ঘাট থেকে পাঁচরাস্তা পর্যন্ত টেন্ডার আহবান করছে বাগেরহাট সড়ক বিভাগ। যার সম্ভব্য ব্যয় ৩ কোটি ৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়েছে। আধা কিলোমিটার মূল সড়ক পাকা হবে ১৮ ফুট চওড়া এবং দুই পাশে ৩ ফুট করে ফুটপাথ হবে।

    এদিকে মঠবাড়িয়া বড়মাছুয়া ঘাট সংলগ্ন অংশের ৮৩ লক্ষ টাকা ব্যয়ে ১৮ ফুট চওড়া ৫‘শ মিটার সড়ক ও পন্টুনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার আবু হানিফ নিশ্চিত করেছেন। এ মাসের শেষের দিকে ফেরী নির্দিষ্ট ঘাটে চলে আসবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ